হবিগঞ্জে ভাগনের হাতে খালা খুন

প্রকাশিত: 2:23 PM, August 16, 2020

হবিগঞ্জে ভাগনের হাতে খালা খুন

জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকায় মর্জিনা আক্তার (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত নারী মর্জিনা আক্তার যশোরআব্দা খাদ্যগোদাম রোড এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, নিহত মর্জিনা আক্তারের ছেলে এমরান হোসেনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় তার বোনের ছেলে একই গ্রামের বাচ্ছু মিয়ার পুত্র রুবেলের। এরই জেরধরে রুবেল একটি ছুরি নিয়ে এমরানের ঘরে গেলে তাকে না পেয়ে রুবেল তার খালা মর্জিনাকে ছুরিকাঘাত করে।

 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছেছে। পুলিশ ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে এবং ঘাতক রুবেল ধরতে অভিযান চালাচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30