হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে যন্ত্রাংশ ক্রয়ের নামে হরিলুট!

প্রকাশিত: 7:08 PM, August 17, 2020

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে যন্ত্রাংশ ক্রয়ের নামে হরিলুট!

জেলা প্রতিনিধিঃঃ

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলীকে।

 

দুদকের হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। রোববার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

 

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চ মূল্য দেখিয়ে বইপত্র ক্রয় করে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

অপর মামলাটি করেছেন- দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদি হয়ে অপর মামলাটি দায়ের করেন। এ মামলায়ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতনকে আসামি করা হয়।

 

এ মামলার উল্লেখ করা হয়- অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30