নবীগঞ্জে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশিত: 3:54 PM, August 21, 2020

নবীগঞ্জে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের জরিমানা
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে না চলাফিরা সহ বিভিন্ন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নবীগঞ্জ পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলাফিরা, অতিরিক্ত যাত্রী বহন করে বাস ও সিএনজি চালকদ্বয়ের মধ্যে জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালন করেছেন।
তিনি বলেন, অভিযানে মোট ৬টি মামলায় ২ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। অধিকাংশ সিএনজি ও বাসের যাত্রী এবং পথচারীদের তাতক্ষনিক মাস্ক ক্রয় করে পরিধানে উদ্ভুদ্ধ করা হয়েছে। এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগীতা করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30