সিলেট ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
৮০ বছর ধরে চুল কাটেন না ভিয়েতনামের এনগুয়েন ভান চিয়েন। ৯২ বছর বয়সী এনগুয়েন মাত্র ১২ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন। তার চুল এখন ৫ মিটার লম্বা।এনগুয়েন বলেন, আমি বিশ্বাস করি, চুল কেটে ফেলার পর মারা যাবো। সেই কারণে কখনোই চুল কেটে ফেলার ঝুঁকি নেওয়ার সাহস করতে পারিনি।
তিনি বলেন, আমি শুধু চুলের যত্ন নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝেমধ্যেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে।
তিনি আরও বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি, চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক আছে।