সিলেট |
প্রকাশিত: 7:33 PM, August 26, 2020
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সিন্ধান্তে ও জনগনের স্বার্থে উপজেলার পৌরসভায় প্রশাসন বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দুই পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬টি মামলায় বিভিন্ন পরিমাণে মোট ৩৮,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। উচ্ছেদ কার্যক্রমে লোকবল এবং গাড়ি দিয়ে সহায়তা প্রদান করেন পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ উপজেলায় আজ থেকে এ কার্যক্রম শুরু হয়। এবং নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।