নবীগঞ্জে রাতে আধারে পাহার টাকার অপরাধে ৪ জনের কারাদন্ড 

প্রকাশিত: 6:54 PM, August 28, 2020

 নবীগঞ্জে রাতে আধারে পাহার টাকার অপরাধে ৪ জনের কারাদন্ড 

 

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটা রোধ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাহাড় কাটার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেয়া হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এ আগ বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

স্থানীয়রা জানান, জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে রাতের আধারে একশ্রেণির অসাধু চক্র বেশ কিছু দিন ধরে পাহাড় কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান চালায়। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর, একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, রাতের আধারে একদল অসাধু চক্র পাহাড় কেটে উজাড় করছিল, এই খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে।

 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পাহাড় কেটে মাটি উত্তোলন করছে—এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। পরে শুক্রবার সকালে আটককৃতদের মধ্যে তিন জনকে তিন মাস করে এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30