৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 6:57 PM, September 9, 2020

৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুলবুল আহমদ/নবীগঞ্জ::

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামান সহ সিপিসি ১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বাউসী এলাকা থেকে গাঁজা ৫ কেজি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ (এক) টি প্রাইভেটকার, মাদক বিক্রির সাথে থাকা নগদ ২হাজার টাকা জব্দ সহ মাদক ব্যবসায়ী নজরুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সে সিলেট জেলার গোয়াইঘাট থানার ইসলামাবাদ গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র নজরুল মিয়া (৪২)। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের কওে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30