সিলেট জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির জরুরী সভা

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

সিলেট জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির জরুরী সভা

 

প্রতিনিধি/ গোলাপগঞ্জঃঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সিলেট জেলা আহবায়ক কমিটির উদ্যোগে ১৫সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় সমিতির অস্থায়ী কার্যালয় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সিলেট জেলা কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক  কল্যান সমিতির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

 

কেন্দ্রীয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন জাতীয়করণের সকল শিক্ষকবৃন্দকে আগের মতো মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি উপজেলায় ৩০সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। সংগঠন শক্তিশালী না হলে কোন দাবী দাওয়া আদায় করা সম্ভব নয়। প্রতিটি উপজেলায় টাইমস্কেলের টাকা যাতে কর্তন করা না হয় উপজেলা পর্যায়ে তদারকি রাখতে হবে।

 

প্রয়োজনে অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রকের পরিপত্র উপজেলা শিক্ষা অফিসারকে দেখাবেন। গেজেট অনুসারে সমন্বিত গ্রেডেশন তালিকা প্রণয়নের ক্ষেত্রে জাতীয়করণের শিক্ষকদের চাকুরীকাল ৫০% গণনা করতে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে অবহিত করেছি।

 

সিলেট জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাবেক প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন,সাবেক কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা অজন্তা দাস গুপ্তা, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সাবেক জেলা কমিটির সভাপতি কটন রাম দাস, সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান, শিক্ষক সাইদুল ইসলাম, সাবেক কানাইঘাট প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি জহির উদ্দিন, শিক্ষক সালা উদ্দিন সরকার, সাবেক সিলেট সদর উপজেলার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম সারোয়ার, শিক্ষক আনসার উদ্দিন, শিক্ষক জসীম উদ্দীন, শিক্ষক ফরিদ উদ্দিন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, শিক্ষক আব্দুল হান্নান, শিক্ষক আব্দুল মালিক, শিক্ষক হোছনে আরা, শিক্ষক ফরিদ উদ্দিন, শিক্ষক আব্দুর রহিম, শিক্ষক ফজুল কবির, নুরুল ইসলাম।

 

বক্তব্যের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুর রহিম, গীতা পাঠ করেন পরিমল বিকাশ। বার্তা প্রেরক মোঃ আব্দুল কুদ্দুছ গোলাপগঞ্জ, সিলেট।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031