প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
দাড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় দোকান কর্মচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার রগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র মোঃ আমির উদ্দিন (৫৫)।
জানা যায়, নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডস্থ মদিনা রড সিমেন্টের দোকানের সামনে দাড়ানো অবস্থায় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় মদিনা রড সিমেন্ট দোকানের কর্মচারী নিহত হয়েছে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারিবারিক সূত্রে জানা যায়, এটা কোন সড়ক দুর্ঘটনা নয়। এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড! এ ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয় নি। মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।