সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটের একটি মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার সাথে সাথেই ছাদ ধসে পড়ে ১৩ জন আহত হয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বিল্ডিংয়ের ধ্বসে এই ১৩ শ্রমিক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেলের নতুন ছাদ ধ্বসে পড়ে এ ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে শ্রমিকদের উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রমিকরা ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার সাথে সাথেই ছাদ ধসে পড়ে। এতে শ্রমিকরা আহত হন।