নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত-১

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত-১

 

জেলা প্রতিনিধি/হবিগঞ্জ::

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  আরো ৬ জন। বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার গোপিবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে।

 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান,  উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি এলাকায় বুধবার সকালে একটি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৬ জন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930