ঢাকার সিটি নির্বাচন নিয়ে আজ ২০ দলের বৈঠক

প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

ঢাকার  সিটি নির্বাচন নিয়ে আজ ২০ দলের বৈঠক

লন্ডন বাংলা ডেস্কঃ

ঢাকার দুই সিটির নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে । বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে  রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

 

 

তবে বৈঠকে জোটের শরিক জামায়াত যোগ দেবে কি-না, সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি । জোট নেতারা আশা করেছিলেন তাদের আরও আগে ডাকা হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ না নেওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

 

 

ইতোমধ্যে জামায়াতের নেতারা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এখনও তারা সে সিদ্ধান্তেই আছেন। সেসময় তাদের সিদ্ধান্ত ছিল, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না দলটি।জানা গেছে, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী এবং ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে ভোট চাইতে মাঠে নামার জন্যই ২০ দলীয় জোটের এই বৈঠক ডাকা হয়েছে আজ।

 

সূত্র-এলবিএন/23/জ/এফ -07(ইত্তেফাক)

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031