ইতালির রি-এন্ট্রি ভিসার কার্যক্রম শুরু

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

ইতালির রি-এন্ট্রি ভিসার কার্যক্রম শুরু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঢাকাস্থ ইতালীয় দূতাবাস রি-এন্ট্রি ভিসার আবেদন জমা নেয়া শুরু করেছে। কোনো প্রকার এপয়েন্টমেন্ট ছাড়াই রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে তাদের একমাত্র অফিসিয়াল এজেন্সি ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা নিচ্ছে দেশটির দূতাবাস।

 

করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আটকে পড়া প্রবাসী যাদের ইতালিয়ান স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের বাধ্যতামূলক রি-এন্ট্রি ভিসা প্রয়োজন ইতালি ফিরতে। এজন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তথা চেকলিস্ট থেকে যে কোনো বিষয়ে ছাড় দেয়া কিংবা চেকলিস্টের বাইরে যে কোনো বাড়তি ডকুমেন্টস চাওয়ার অধিকার সংরক্ষণ করে ইতালীয় দূতাবাস।

 

ইতালির পুলিশ অফিস (কস্তুরা) থেকে ক্লিয়ারেন্স পেতে বিলম্ব না হলে প্রচলিত নিয়মে রি-এন্ট্রি ভিসা ২১ দিনে ইস্যু হয়ে থাকে। কোনো দালালের মাধ্যমে নয়, রি-এন্ট্রি ভিসা জমা দিতে হবে নিজেকেই, ভিএফএস ওয়েবসাইটে নির্ধারিত ফি দিয়ে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31