৭ মাস ধরে যুবকের পেটে মোবাইল সেট!

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

৭ মাস ধরে যুবকের পেটে মোবাইল সেট!

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকদের চোখ কপালে।আস্ত একটি মোবাইল ফোন ২৮ বছরের ওই যুবকটির পেটের ভেতর। গত সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। খবর গালফ নিউজের।

 

সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিল বলে চিকিৎসকদের জানায় যুবকটি। তার ধারণা ছিল এটি সে হজম করে ফেলতে পারবে।

 

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট। এর পর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031