নবীগঞ্জে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস

প্রকাশিত: 10:33 PM, September 30, 2020

 নবীগঞ্জে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার“ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল বুধবার সকালে জাঁকজমক ভাবে পালিত হয়েছে ‘জাতীয় কন্যা শিশু দিবস’। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এ অনুষ্ঠান হয়েছে। শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান ফেরদৌসী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সহ আরো অনেকেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30