সৈকতের কামড়ে আহত পুলিশ

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

সৈকতের কামড়ে আহত পুলিশ

জেলা প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক সদস্যকে কামড়িয়ে পালিয়ে গেছে আটক হওয়া সৈকত ডাকাত। এদিকে, ডাকাতের কামড়ে আহত পুলিশ সদস্য আশরাফুল আলম সরলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফুল আলম সরল উপজেলার জয়পুর এলাকায় ডাকাত সৈকত মিয়াকে আটক করে। এ সময় সে পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যায় সৈকত মিয়া।

 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ ইকবাল হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930