প্রতিনিধি/নবীগঞ্জ::
নবীগঞ্জের অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অতিথি পাকখসহ চার পাখি শিকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯এর সদস্যরা। মঙ্গলবার দুপুরে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দেবপাড়া্ বাজার থেকে পাথিসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজেষ্ট্রেট সুমাইয়া মমিন আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডাদেশপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের ছায়েদ মিয়া, সাজ্জাদ মিয়া, কাওছার মিয়া, নজরুল ইসলা।
র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ শিকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বক, বালি হাঁস, ওয়াকসহ বিপুল পরিমাণ অতিথি পাখি উদ্ধার করা হয়। এগুলো পরে অবমুক্ত করা হয়।