বুলবুল আহমদ/ নবীগঞ্জ::
দেশে একের পর এক নির্যাতন, ধর্ষন সহ সত্যের আড়ালে কত কিছু হচ্ছে, যা বুঝে ওঠা মসকিল হয়ে ওঠেছে। কেউই শান্তিতে নেই। সবাই আতংকের মধ্যে পড়েছেন। কখন যে কার কি হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত রাত প্রায় ১০টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সলিরামপুর গ্রামের হাসান আলীর পুত্র শামীম মিয়া (২০) একটি সিএনজি যোগে অপ্রাপ্ত ৬জন নারীকে নিয়ে আসে আউশকান্দি জেবা রেষ্টুরেন্টে। এখানে তারা প্রায় ঘন্টাখানেক থাকায় হোটেল স্টাফ সহ কর্তৃপক্ষের নজরে বিয়ষটি আসে। হোটেল কর্তৃপক্ষ তারা চলে যাওয়ার জন্য বললেও তাদের দালাল বলে আমাদের গাড়ি আসলে চলে যাব। আমরা ঢাকায় যাব। এর মধ্যে স্থানীয় সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। এতে তাদের বয়স ও বচন ভঙ্গিতে সন্ধেহ হলে নারী পাচারকারী শামীমকে ডেকে এনে জিজ্ঞাস করলে সে জানায়, সে ঢাকায় হকারী করতো। পরে ৩ বছর যাবৎ এই কাজে যোগ দেয়। সে ৪০ থেকে ৪৫ জন নারী ঢাকায় নিয়ে বিভিন্ন বাসায় কাজে দেয়। এমনকি এক বাসা নাকি ৩/৪ জনও দিয়েছে।
একজন কম বয়সী নারী দিলে সে ৩/৪ হাজার টাকা পায়। এ নিয়ে সে তার জীবিকা রক্ষা করছে। এমন কথা শুনে উপস্থিত সাংবাদিক, সম্পাদক ও হোটেলে থাকা লোকজন হতম্ব হয়ে পড়েন। পরে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি সাথে সাথে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলাম ও এস আই রতন দুটি পুলিশ ভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে তাদের সাথে কথাবার্তা বলে ও মেয়েদের বাড়িতে ফোন করেন। এবং তাদের ২/৩ জন অভিবাক ঘটনার সত্যতা স্বীকার করলেও পূরো বিষয়টি নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী পুলিশের ব্যাপক জিঞ্জাসাবাদ চলে। পরে খবর পেয়ে রাত ১২টায় আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ঘটনাস্থলে আসেন। পরে তাদেরকে আটক করে রাত ১টার সময় সইলারামপুর পুলিশ ফাঁড়িতে তাদের পাঠিয়ে দেওয়া হয়।
অল্প বয়সী নারীদেরকে চাকুরী দেওয়ার কথা বলে ৩ বছর ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে সে বড় অংকের টাকার লোভ দেখিয়ে নিয়ে যায়। উটতি বয়সী মেয়েদের যে চাকুরী দেওয়ার নাম করে ঢাকায় নিয়ে বিক্রয় করে সে হচ্ছে সইলারামপুর গ্রামের হাসান আলীর পুত্র শামীম আহমদ (২০)। শামীম আরো আরো জানায় সে নাকি ঢাকায় দীর্ঘদিন যাবৎ হকারি করতো। পরে এই নারীদের চাকুরী দেওয়ার নাম করে গত ৩ বছর ধরে এ কাজ করে আসছে। কম বয়সী একটি মেয়ে দিলে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা পায়।
যে মেয়েদের সে নিয়ে আউশকান্দিতে ধরা পড়ে তারা হলো, সইলারামপুর গ্রামের দুলাল মিয়ার কন্যা ইয়াছমিন বেগম (১৪), আব্দুল কুদ্দুস এর কন্যা হাবিবা বেগম (১৬), ইব্রাহিম মিয়ার কন্যা নাসকুরা (১৩), হযরত আলীর পুত্র ফাতেমা বেগম (১২), ইসলাম উদ্দিন এর কন্যা আছিয়া বেগম (৮), আব্দুল হাসিম এর কন্যা রুজিনা আক্তার (১৩)।