নেহার মিয়া চৌধুরী মিনি ফুটবল টুনামেন্ট ২০২০ উদ্ধোধন

প্রকাশিত: 1:46 PM, October 28, 2020

নেহার মিয়া চৌধুরী মিনি ফুটবল টুনামেন্ট ২০২০ উদ্ধোধন

বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টু শেরপুর রোডস্থ সাউথ সাউথ প্যাডের সামনে নেহার মিয়া চৌধুরী মিনি ফুটবল টুনামেন্ট ২০২০ উদ্ধোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধার পরপরই ৬৪টি ফুবটল টুনামেন্ট অংশ গ্রহন করেন। এতে উক্ত মিনি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শাহ মুস্তাকিম আলী প্রিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, নবীগঞ্জ- বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আরহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী রাজু।

 

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য উস্তার মিয়া, খালেদ আহমদ জজ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তভূক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমদ, নবীগঞ্জ রিপোর্টাস ইউনিট এর সাধারন সম্পাদক ও এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, জয়যাত্রী টিভির নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত খেলার পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, নোমান চৌধুর, আব্দুল আমিন কামাল, এহসান উদ্দিন চৌধুরী, নাবিল ইসলাম চৌধুরী, রায়হান চৌধুরী, শাহ মেরাজ আলী, নাসির চৌধুরী, সরদার সুহাদ, আবুল কালাম প্রমূখ।

 

উক্ত খেলাটি সহযোগীতা করেন, যুক্তরাজ্য প্রবাসী তুহিন চৌধুরী, শাহ গোলাম মুর্শেদ, আতাউর চৌধুরী, ফরহাদুল ইসলাম চৌধুরী। আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন শেষে অতিথিরা মাঠে প্রবেশ করে ফুটবলের সট দিয়ে একটি গোল করেন। পরে খেলা শুরু হয়। এতে ৬৪টি টিমের মধ্যে টচ দিয়ে খেলা শুরু হয়। প্রথম রাউন্ডে কলি ফ্যাশন বনাম রুয়াইল এর মধ্যে ৫ মিনিট করে খেলা হয়। এতে রুয়াইলকে ১ গোলে হারিয়ে কলি ফ্যাশন জয়ী হয়। উক্ত খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ফুটবল প্রেমিরা মাটের চতুরদিক ঘীরে খেলাটি উপভোগ করেন।

 

আলোচনা সভায় অতিথিরা বলেন, খেলাধূলা ছাড়া সমাজের দূর্নীতি ও মাদককে দুর করা যাবেনা। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলা ধূলার বিকল্প নেই। তাই খেলাধূলার মাধ্যমে আমাদের যুব সমাজকে আগ্রহ করতে হবে। যুক্তরাজ্য প্রবাসী নেহার মিয়া চৌধুরী প্রবাসে থেকেও দেশের যুব সমাজ মাদক ছেড়ে ক্রিয়াঙ্গনে উৎসাহিত করার জন্য নেহার চৌধুরীর ভুয়সী প্রশংসা করেন অতিথিরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30