প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে প্রেমিকার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে হাত- বেধে বর্বর নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । এঘটনায় সালাহউদ্দিন ও এমরান নামের দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলাও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
উল্লখ্য শুক্রবার দিবাগত রাতে বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের দ্বিমুড়া গ্রামে প্রেমিককে নিমন্ত্রণ করে নিয়ে হাত পা বেধে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই প্রেমিকের নাম ফয়সল মিয়া (২২)। সে চুনারুঘাট উপজেলার হাসেরগাও গ্রামের আসান উল্লার ছেলে। ফয়সল বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
এ বিষয়ে ফয়সলের মা রাবেয়া বেগম জানান, ফয়সলের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো দ্বিমুড়া গ্রামের আমেরিকা প্রবাসী আব্দুল হাইর মেয়ে মাহফুজা আক্তার লিজার সাথে। ফয়সল এবং লিজা দুই জনই বৃন্দাবন সরকারি কলেজের গনিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। একই বিভাগের শিক্ষার্থী হওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে লিজা তাদের প্রেমের সম্পর্কের কথা তার মাকে জানায় এবং ফয়সলকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ঘটনার দিন ফয়সলকে লিজার মা জাহানারা বেগম তাদের বাড়িতে আমন্ত্রণ জানান।
শুক্রবার সন্ধ্যায় প্রেমিকা লিজার বাড়ি দ্বিমুড়া গ্রামে যায় ফয়সল। তখন ফয়সলকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কয়দায় নির্যাতন করেন লিজার স্বজন ও প্রতিবেশীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফয়সলকে কাঠ, মুগুর দিয়ে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে ডাকাত ধরা হয়েছে বলে বাহুবল থানায় খবর দেওয়া হয়।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ফয়সলের পরিবার তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ফয়ছলকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এই ঘটনায় ফেইসবুকে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সেখানে দেখাযায় ফয়সলকে তার মাথার পাগড়ী দিয়ে হাত-পা বেধেঁ বেধড়ক পেটাচ্ছে কয়েজন লোক। মারধরের একপর্যায়ে সে কালিমা পাঠ করতে থাকে।