সিলেট |
প্রকাশিত: 3:14 PM, November 13, 2020
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর থানার আন্নারপুর এলাকা থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শুক্কুর মিয়াকে গ্রেফতার করেছে।
জানাযায়, গত বুধবার বিকাল ৪টার সময় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভেরাখাল গ্রামের মৃত মহরম আলীর পুত্র শুক্কুর মিয়ার (৩০) কে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ডাকাতির নামে মৌলভীবাজার জেলার সদর থানার ২০১৬ ইংরেজীর জানুয়ারী মাসের ৪ তারিখ ৩৯৫/৩৯৭ ধারায় পেনাল কোড সংশ্লিষ্ট কোর্টে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত ডাকাতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।