বাহুবলে ব্রাহ্মণবাড়িয়ার দুই মহিলা ছিনতাইকারী আটক 

প্রকাশিত: 9:06 PM, November 18, 2020

বাহুবলে ব্রাহ্মণবাড়িয়ার দুই মহিলা ছিনতাইকারী আটক 
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল বাজারে ছিনতাইয়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুই ছিনতাইকারী মহিলাকে আটক করেছে জনতা। বুধবার বেলা ১টার দিকে বাহুবল বাজারের তালুকদার টাওয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক মহিলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার দুই ছিনতাইকারী মহিলা তাকে ধাক্কা দিয়ে পেলে দেয়, এসময় তার কাছ থেকে টাকা চিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা,এসময় ঐ মহিলার সুর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই মহিলা ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
পরে বাজারের লোকজন বাহুবল মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুই মহিলা ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।ছিনতাইকারীরা মহিলারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর থানার ধরমন্ডল গ্রামের আছন আলীর স্ত্রী মোছাঃ তানজিলা আক্তার( ৩৫),একি উপজেলার ধরমন্ডল গ্রামের কালা মিয়ার স্ত্রী সিমা আক্তার(৩০)তারা দু’জন দীর্ঘদিন যাবত বিভিন্ন অজুহাতে হবিগঞ্জের বিভিন্ন  উপজেলায় অপকর্ম চালিয়ে যাচ্ছে।
১৮ নবেম্বর বুধবার বেলা ১টার দিকে বাহুবল বাজারের তালুকদার টাওয়ার থেকে এক মহিলার টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক হয়। পরে বাজারের বিশিষ্ট লোকজন মডেল থানা পুলিশকে খবর দিলে, ঐ দুই ছিনতাইকারী মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30