ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

প্রকাশিত: 6:37 PM, November 27, 2020

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চলতি মাসে ঘরের মাঠে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সুখবর পেল বাংলাদেশ ফুটদল দল। বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‌্যাংকিং।

ফিফার সেই র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগে বাংলাদেশ ছিল ১৮৭ নম্বরে পজিশনে। তিন ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪-তে উঠে এসেছে। ৯১৪ থেকে ৬ বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২০।

 

বাংলাদেশের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের। চার ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে এসেছে ভারত। কাতার দুই ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে চলে গেছে। আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৫০ নম্বরে।

 

ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়াম যথারীতি শীর্ষে।  দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল আর ছয়ে স্পেন। ফিফা র‌্যাংকিংয়ে আট থেকে সাত নম্বর পজিশনে উঠে এসেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। আটে লুইস সুয়ারেজদের উরুগুয়ে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30