প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারের কাছে বাস মিনিবাস হস্তান্তর করেছে হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের বাহুবল আউশকান্দী রোডের বাস মিনিবাসের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে হবিগঞ্জ জেলা প্রশাসক ও প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাস মিনিবাসগুলো হস্তান্তর করা হয়, হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ ও শ্রমিক নেতৃবৃন্দের দাবী ঢাকা সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশা চলাচলের কারণে বাস মিনিবাসে কোন যাত্রী পাচ্ছেনা তারা।
জেলা মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ জানান, কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করে হবিগঞ্জ সিলেট রোডে বাস মিনিবাস সার্ভিস দেয়া হয়েছে। কিন্তু অবৈধ সিএনজি অটোরিকশা চলাচলের কারণে বাস মিনিবাস মালিকরা শন্যের কোঠায় নেমে আসছেন। যে কারণে জেলা প্রশাসক ও প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাস মিনিবাস হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
এদিকে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে মহাসড়কে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।বাহুবলের সচেতন মহলের দাবী,সিএনজি অটোরিকশা থাকার সুবাদে সাধারণ যাত্রীরা যাতায়াত করতে সুবিধা হচ্ছে বেশি। যে কোন জায়গায় যাইতে হলে অতি সহজেই পৌঁছাতে পারছেন সাধারণ যাত্রীরা। সিএনজি অটোরিকশা বন্ধ হলে চরম ভোগান্তির শিকার হবে বাহুবলবাসী।