জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চানপুর সাতহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

 

১০ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আবদুল মতিন চৌধুরীর (কদ্দুছ মিয়া) সভাপতিত্বে ও পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, পাটলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, নজির উদ্দিন, পুলিশের এসআই সবুজ মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কান্তি দাস।

 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক আতাহার আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ, শিক্ষক মোশারফ হোসেন, শিক্ষিকা লিনা খানম, শিক্ষিকা সাথী রাণী তালুকদার, সুস্মিতা রাণী দাস, লুৎফে তাহেরা, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আলী হোসেন খান, যুবলীগ নেতা রাসেল আহমদ, রাজিব চৌধুরী বাবু, শাহ হেপু মিয়া, শাহ রুমেন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ শাহিন, ছাত্রলীগ নেতা শাহ আশরাফ।

 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ছাত্রী সামিয়া চৌধুরী ও গীতাপাঠ করে ছাত্র প্রাচুর্য্য দাস তন্ময় এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930