প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙালী, জাতির জনক , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পেশাজীবি ফোরামের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে, সরকারি পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল,উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় জাতির পিতার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে এবং সকল ষড়যন্ত্রকে রুখে দিতে পেশাজীবি ফোরামের সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।