প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে খড়ের স্তুপে আগুন,৪টি স্তুপ পুড়ে চাই, কৃষকদের মধ্যে চলছে আহাজারি। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার বালিচাপড়া গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামের রুছমত উল্ল্যাহ ও আছলম উদ্দিন রাতের খাবার খেয়ে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন।কিন্তু বুধবার ১৬ই ডিসেম্বর গভীর রাত প্রায় ২ টার দিকে পাশের ঘরে ঘুমিয়ে থাকা সবুজ মিয়া খড়ের স্তুপে আগুন দেখতে পান। এসময় সবুজ সুরচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
এর মধ্যেই তাদের ৪টি খড়ের স্তুপ পুড়ে চাই হয়ে যায়। এ ঘটনায় বালিচাপড়া সহ আশপাশের এলাকায় এক অজানা আতংক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের দাবী রাত ১০ থেকে ১১টার পর থেকেই এলাকার চিহ্নিত চোর ডাকাতরা অবাধে চলাফেরা করতে থাকে, তারা সুযোগ পেলেই ঘরে ঢোকে সবকিছু নিয়ে পালিয়ে যায়, আর সুযোগ না পেলেই এলাকার নিরীহ লোকদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে চলে যায়।