বালাগঞ্জে এনামুলরে লাশের ছবি ভাইরাল

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

বালাগঞ্জে এনামুলরে লাশের ছবি ভাইরাল

লন্ডন বাংলা ডেস্কঃঃ

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সিলেটের বালাগঞ্জ উপজেলার এনামুল এহসানের মৃত্যু হয়েছে এমন সংবাদে শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে। যা পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি জানতে ইউরো-বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ফায়েজ গ্রিস দূতাবাসের কাউন্সিলর ড. ফারহানা নূর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে গ্রিসের বর্ডার পোস্ট গার্ড ও পুলিশ প্রশাসনের প্রতিটি বিভাগকে জানানো হয়।

 

জানা যায়, এনামুল এহসানের সাথে থাকা নিকট আত্মীয় ফয়েজ বলেছেন, তুরস্ক বর্ডার অতিক্রম করে গ্রিস বর্ডারে প্রবেশ করলে বরফের মধ্যে এনামুল অজ্ঞান হয়ে পড়েন। এক পর্যায়ে তার জ্ঞান ফিরে আসে এবং খাবার চান। পরবর্তীতে এনামুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারা দালালের চোখকে ফাঁকি দিয়ে এনামুলের মৃতদেহের বেশ কয়েকটি ছবি তুলেন। দালাল হুমকি-ধামকি দিয়ে লাশটি ফেলে দিয়ে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে আসে।

 

এনামুলের সঙ্গে থাকা ফয়েজ নামের ওই ব্যক্তি এথেন্সে পৌঁছেছেন। তবে এনামুলের মরদেহের ছবি পেলেও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রিস বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেশটির সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। এনামুলের পরিবার ও আত্মীয় স্বজনরা তার লাশ ফেরত পেতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। এনামুলের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ উপজেরার বোয়ালজুর ইউয়িনের রাজাপুর গ্রামে বলে জানা গেছে। এনামুল মহুদ আহমদ জায়গীতাদেরর ২য় পূত্র। তিন ভাই এক বোনরে মধ্যে এনামুল ছিলো ২য়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930