বাহুবলে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রকাশিত: 9:12 PM, December 26, 2020

বাহুবলে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের সাড়াশি মাদকবিরোধী অভিযানে ৪জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে,শনিবার ২৬ ডিসেম্বর বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার ২৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম ও পরিদর্শক মোঃ নজীব আলীকে সাথে নিয়ে উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বৃন্দাবন চা বাগানের মোকামটিলার মৃত মাহিন্দ্র কর্মকারের ছেলে অনিক কর্মকার(২৮)কে গাঁজা ক্ষয় ও বিক্রির দায়ে ছয় মাসের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
এছাড়া একই এলাকায় সাড়াশি মাদকবিরোধী অভিযান চালিয়ে একই অপরাধে চকমন্ডলকাপন গ্রামের মোঃ তাজউল্লাহ মিয়ার ছেলে ফজলু মিয়া(৩০),যাদবপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ এখলাস মিয়া(৩০) ও বৃন্দাবন চা বাগানের কান্ত কর্মকারের স্ত্রী শ্যামলী কর্মকার(৪৫)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30