কমলগঞ্জে ২৩১টি গ্রামে  পৌছালো বিদ্যুত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

কমলগঞ্জে ২৩১টি গ্রামে  পৌছালো বিদ্যুত

 

সালাহ্উদ্দিন শুভ/কমলগঞ্জঃঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ কে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষনা করা হয়েছে। বুধবার ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টি জেলা ও ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেছেন।

 

মৌলভীবাজার জেলা প্রশাসকের কাযার্লয়ে গনভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর ঘোষনার পর মৌলবীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধানমন্ত্রীর পক্ষে ফিতা টেনে শতভাগ বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমে, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আইনজিবী সমিতির সভাপতি আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকূসহ দুই উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

এদিকে, কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমলগঞ্জ কমলগঞ্জ জোনাল অফিস কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাপ্ত হয়।

 

উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার ২৩১টি গ্রামে ১৪৬২ কিলোমিটার লাইন নির্মিত হয়েছে। ব্যয় ২১৯ কোটি টাকা, দুইটি উপকেন্দ্র নির্মিত হয়। গ্রাহকের সংখ্যা ৬৮০১৫টি এবং জুড়ি উপজেলার ১৬৯টি গ্রামে ৫৪৯ কিলোমিটার লাইন নির্মিত হয়। ব্যয় হয়েছে ৮ কোটি টাকা। গ্রাহকের সংখ্যা ১৭৫২৬টি সংযোগ প্রদান করার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসলো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031