মাধবপুরের মেয়র হলেন বিএনপির প্রার্থী মানিক

প্রকাশিত: 7:57 PM, January 16, 2021

মাধবপুরের  মেয়র হলেন বিএনপির প্রার্থী মানিক

স্টাফ রির্পোটারঃঃ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৫৬টি।

 

এছাড়া নৌকার প্রার্থী শ্রীধাম দাশ তৃতীয় হয়েছেন। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় গণনা। পরে উপজেলার ৯টি কেন্দ্রের প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30