সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল।
আজ বুধবার মিরপুরে টসে জিতে উন্ডিজদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে সাকিব, হাসান মাহমুদের নৈপূণ্যে ৩২.২ ওভারে ১২২ রান তুলতেই সবকটি উইকেট হারায় ক্যারিবীয়রা।
জবাব দিতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। নতুন অধিনায়ক তামিমের সাবলিল ৪৪ রানে ভর করে সহজ জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।