সিলেট ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরাশিরহাট বড় মসজিদসংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বাজারের ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরাশিরহাট বড় মসজিদসংলগ্ন মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে।