দোয়ারাবাজারে ভারতীয় নাসির বিড়ির চালান আটক 

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

দোয়ারাবাজারে ভারতীয় নাসির বিড়ির চালান আটক 
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় নাসির বিড়ির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় নাসির বিড়ির চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি )বিকালে বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ১৩,৭৫০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক  মো: মেসবা্হ উদ্দীন রাসেল জানান,আটককৃত ভারতীয় নাসির বিড়ির চালান  শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031