রাজশাহীতে মাদকবিরোধী শপথ নিল কয়েকশ শিক্ষার্থী

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

রাজশাহীতে মাদকবিরোধী শপথ নিল কয়েকশ শিক্ষার্থী

রাজশাহীতে মাদককে না বলুন, মুজিব বর্ষ পালন করুন’ এই শ্লোগানে মাদকবিরোধী শপথ নিয়েছে বিভিন্ন স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা ১১টায় বিজিবি’র ১ ব্যাটেলিয়ন সদর দফতরে বার্ষিক মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার বোতল ফেন্সিডিল, এক হাজার ২০০ বোতল বিদেশী মদ, ২০ হাজার ইয়াবা ও ৯০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেটসহ চার কোটি ৬ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও বিজিবি’র ১ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক বলেন, রাজশাহীকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031