সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক সিরাজগঞ্জ শহরের মিরপুর কালাচান মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে রিকশাচাপা পড়ে দুই ছেলে-মেয়েসহ অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিনপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে আদি (১২) ও মেয়ে সোহাইবা (৬)।আহত অটোরিকশা চালক চানমিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক-বাসের মাঝখানে পড়ে যায়।
এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মেয়ে সোহাইবা মারা যায়।তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |