বিশ্বনাথ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

বিশ্বনাথ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হল রুমে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহিবুর রহমান সুইটের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক বর্ণালী পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ প্রেস কাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক শফিক আহদ-পিয়ার।
আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক হোসাইন আহমদ রাজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, আতিকুর রহমান আতিক, মোহাম্মদ জাকারিয়া, সদস্য এটিএম নুর উদ্দিন, মনোয়ার হোসেন, গৌছ উদ্দিন, এইচএম আরশ আলী, আইয়ুব আলী, ফয়জুল ইসলাম, মানিক মিয়া, সানশাইন মডেল একাডেমীর সহকারী শিক্ষক সীমা বেগম, বেবী কেয়ার স্কুলের সহকারী শিক্ষক আখলাকুর রহমান, আরব শাহ একাডেমী ও হাই স্কুলের সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য ইলিয়াস আলী, কনক রঞ্জন নাথ, সুহেল মিয়া, ইসমাইল আলী প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930