সিলেট ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ওসমানীনগর প্রতিনিধিঃঃ
সিলেটের ওসমানীনগরে আল-ফালাহ্ ইসলামী সমাজ কল্যাণ সংঘের ২৪ তম তাফসীরুল কুরআন মহা সম্মেলন আগামী ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতবিার অনুষ্ঠিত হবে। উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের জামতলাবাজার সংলগ্ন মাঠে দুপুর ১২ টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে তাফসীরুল কুরআন মহা সম্মেলন।
শায়খুল হাদীস আল্লামা শায়খ মাসউদ আহমদ ও হাফিজ মাওলানা সালমান সাদীর যৌথ সভাপতিত্বে তাফসীর পেস করবেন আল্লামা জুনায়েদ আল হাবীব ঢাকা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা শরিফুজ্জামান রাজীবপুরী।বয়ান বাদ যোহর উক্ত মহা সম্মেলনে সকলে উপস্থিত থেকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য আহবান জানিয়েছেন আল-ফালাহ্ ইসলামী সমাজ কল্যাণ সংঘের সভাপতি হা. আব্দুর রকিব শাহান।
উল্লেখ্য, মহতী মাহফিলে দেশ বিদেশের জিন্দ- মুরদা ও সদ্য করোনায় মৃত্যুবরণকারী সকলের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজত করা হবে।