আজ রাতে এসএসসি পরীক্ষা দিবে ২৯ শিক্ষার্থী

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

আজ রাতে এসএসসি পরীক্ষা দিবে ২৯ শিক্ষার্থী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

খ্রিষ্টধর্মের সেভেন্থ ডে অ্যাডভেনটিস্ট সম্প্রদায়ের হওয়ায় ধর্মীয় বিধান অনুসরণ করে রাতে পরীক্ষায় বসবে তারা। সেভেন্থ ডে অ্যাডভেনটিস্ট পালনে দিনের বেলায় লেখা নিষেধ এ সম্প্রদায়ের। তাই দিনব্যাপী লেখার কাজ বন্ধ রাখে তারা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২৯ শিক্ষার্থী আজ শনিবার রাতে এ বছরের এসএসসি পরীক্ষার আসনে বসবেন।

 

ওই ২৯ জন মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বোর্ডের নির্দেশ অনুযায়ী রাতে পরীক্ষা নেওয়ার সব প্রস্ততি গ্রহণ করেছে উপজেলা একাডেমি।

 

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম। তিনি জানান, ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে।

 

আবদুল কাইয়ুম বলেন, ‘ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ওই ২৯ পরীক্ষার্থীকে সকাল নয়টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। রাত নয়টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে। এ বছর ওই শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতে নেওয়া হবে। ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে বলেও নিশ্চিত করেন জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চবিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930