বাবার লাশ বাড়িতে রেখেই পরিক্ষা দিলো রায়হান

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

বাবার লাশ বাড়িতে রেখেই পরিক্ষা দিলো রায়হান

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

মৌলভীবাজার জেলার বড়লেখায় বাবার লাশ বাড়িতে রেখেই দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে গাংকুল সিনিয়র ফাজিল মাদ্রাসার  রায়হান আহমদ নামের এক পরিক্ষার্থী। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অংশ নেয়। এই ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের রুকনপুর গ্রামে।

 

জানা গেছে, রাহয়ান আহমদের বাবা আব্দুর রাজ্জাক শুক্রবার রাতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার বেলা আড়াইটায় তাঁর জানাজা নির্ধারিত হয়। এদিকে শনিবার আব্দুর রাজ্জাকের ছোট ছেলে রাহয়ান আহমদের দাখিল পরীক্ষা ছিল। এই অবস্থায় রাহয়ান আহমদ চলমান দাখিল পরীক্ষায় অংশ নেবে কি-না সে বিষয়ে স্বজনেরা দোটানায় পড়েছিলেন। তবে রাহয়ান পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে যায় রাহয়ান। পরে অবশ্য পরীক্ষা দিয়ে সে বাবার জানাজায় অংশ নেয়।

 

পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে রাহয়ান জানায়, বাবা তাকে খুব ভালোবাসতেন। বাবা চাইতেন, সে যেন পড়ালেখা করে অনেক বড় হয়। এ কারণে সে পরীক্ষায় অংশ নিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031