বিশ্বনাথে মাদক ব্যবসায়ী আটক 

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

বিশ্বনাথে মাদক ব্যবসায়ী আটক 
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে ১ কেজি ২ শত গ্রাম গাঁজাসহ শামসুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল (সুতারপাড়া) গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, শামসুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই সৈয়দ ইমরোজ তারেক আটকের সত্যতা স্বীকার করে বলেন, এজাহার দায়েরের পর মাদক ব্যবসায়ী শামসুদ্দিনকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930