প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মানুষের জীবন কেমন কাটছে

প্রকাশিত: 3:57 PM, February 26, 2021

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মানুষের জীবন কেমন কাটছে

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘুংগিয়ারগাঁও গ্রামে ২৫টি অসহায় পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি সহ নতুন ঘর। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যায়, এসব ঘরে বসবাসকারী মানুষেরা মাটি ভরাট সহ নানা কাজে ব্যস্ত রয়েছেন। ঘরকে সাজাচ্ছেন তাদের মনের মতো।

 

 

তবে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি। ২৫টি পরিবারের জন্য রয়েছে একটি মাত্র টিউবওয়েল। বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজনের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সুখের নীড় পেয়ে তারা মহা আনন্দে নতুন করে জীবন-যাপন শুরু করছেন।

 

উপকার ভোগীরা হলেন, পাড়ারগাঁও গ্রামের মৃত রুস্তম উল্লার ছেলে ময়নুল হক, চৈতন্য নাথের স্ত্রী ইতি রাণী নাথ, সুপার মোহাম্মদপুর গ্রামের ধীরেন্দ্র চক্রবর্তীর ছেলে ধনঞ্জয় চক্রবর্তী, কল্পনা বিশ্বাসের স্ত্রী বেলা রাণী, সতীশ বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাস, বাদে খাশিলা গ্রামের মৃত জগি শুক্লবৈদ্যের ছেলে নিপেন্দ্র চন্দ্র শুক্লবৈদ্য, মৃত জগি শুক্লবৈদ্যের স্ত্রী শান্তি রাণী শুক্লবৈদ্য, মৃত পরেশ চন্দ্র শুক্লবৈদ্যের স্ত্রী পার্বতী রাণী শুক্লবৈদ্য, আবদুল মনাফের ছেলে নুর মিয়া, আধুয়া গ্রামের মৃত আনর মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম, বাদে ইসহাকপুর গ্রামের বিনন্দ বিশ্বাসের স্ত্রী মিনা রাণী বিশ্বাস, জীতেন্দ্র দত্তের ছেলে মিন্টু রঞ্জন দত্ত, যুগলনগর গ্রামের মৃত প্রহল্লাদ দাসের ছেলে প্রতাপ চন্দ্র দাস, মৃত উমেশ দাসের ছেলে অর্জুন দাস, বালিকান্দি গ্রামের মৃত দুদুল মিয়ার স্ত্রী শুকুর বিবি, মজিদপুর গ্রামের মৃত কনাই মিয়ার স্ত্রী তাজুদা খাতুন, গণেশ্বরপুর গ্রামের ধীরেন্দ্র বৈদ্যের ছেলে গৌরাঙ্গ বৈদ্য, ঘিপুড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী আলেছা বেগম, আবদুল হাসিমের ছেলে আবুল হাসনাত, মৃত আবদুল কাদিরের স্ত্রী খোদেজা বেগম, ঘুংগিয়ারগাঁও গ্রামের মৃত সুরেশ নাথের স্ত্রী বাসন্তি রাণী নাথ, মৃত সানু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম, মোল্লারগাঁও গ্রামের মৃত গোপাল দেবের স্ত্রী বিভা রাণী দেব, খাশিলা গ্রামের মৃত জবান উল্লার ছেলে মনির মিয়া ও কলকলিয়া গ্রামের মৃত রজনী কান্ত ধরের ছেলে রতীন্দ্র চন্দ্র ধর।

 

 

এ সময় উপকারভোগীরা জানান, আমাদের কোন ঘরবাড়ি ছিল না। অন্যের বাড়িতে থাকতাম। এখন প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। কলকলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ঘুংগিয়ারগাঁও গ্রামে ২৫ পরিবার পেয়েছেন নতুন ঘর। কলকলিয়া মোকামপাড়া গ্রামে আরো ২৮টি ঘরের কাজ চলছে।

 

 

কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ বলেন, গৃহহীন ২৫টি পরিবারকে নতুন ঘর প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক কামাল হোসেন লিলু বলেন, আমাদের ইউনিয়নে আরো অনেক অসহায় গরীব পরিবার ঘর পাননি। তাই আরো ৫০টি ঘরের বরাদ্দ প্রদানে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30