সিলেট ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ইকড়ছই জামেয়া ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাতে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী-সাহেব জাদায়ে ফুলতলী।
মাওলানা ছমির উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বয়ান পেশ করেন মুফতি আবদুল মজিদ পীরজি-হবিগঞ্জ, প্রধান বক্তার বয়ান পেশ করেন মাওলানা সাইফুল ইসলাম হেলালী-ঢাকা।
বয়ান পেশ করেন মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল করিম ফারুকী, মাওলানা আবুল কালাম, মাওলানা আজমল হোসেন জামী, মুফতি জয়নাল আবেদীন, মাওলানা মুহি উদ্দিন মিছবাহ, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা আবদুল আহাদ প্রমূখ।
মাহফিলে সহ-সভাপতিত্ব করেন মৌলভী নুর আলী। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।