বিশ্বনাথে প্রাইভেট কার খাদে পড়ে ৪ পরীক্ষার্থী আহত

প্রকাশিত: 8:02 PM, February 15, 2020

বিশ্বনাথে প্রাইভেট কার খাদে পড়ে ৪ পরীক্ষার্থী আহত
প্রতিনিধি/বিশ্বনাঃঃ
সিলেটের বিশ্বনাথে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চার এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী পরীক্ষার্থী ছিলেন। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। আহতদের তাৎক্ষনিক নাম জানাযায়নি। তবে আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে পরীক্ষায় অংশগ্রহন করেছেন বলে জানা গেছে।
জানানাগেছে, চার ছাত্রী পরীক্ষার্থী প্রাইভেট কার যোগে বিশ্বনাথ সদর থেকে উপজেলার বৈরাগী বাজার যাওয়ার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে যাওয়া মাত্রই প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে প্রাইভেট কারের চারটি চাকা উপরের দিকে ওঠে যায়। গাড়িতে বসা চার পরীক্ষার্থী আহত হন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে গাড়িতে থাকা পরীক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30