সুনামগঞ্জের রাজারগাঁও এর নদী ভাঙ্গন পরিদর্শন করলেন পাউবো নির্বাহী প্রকৌশলী

প্রকাশিত: 8:22 PM, March 23, 2021

সুনামগঞ্জের রাজারগাঁও এর নদী ভাঙ্গন পরিদর্শন করলেন পাউবো নির্বাহী প্রকৌশলী

প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাজারগাঁও-অচিন্তপুর এর নদী ভাঙ্গন পরিদর্শন করলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান। এ সময় তিনি বলেন বাংলাদেশ সরকার মুজিববর্ষে দেশ ব্যাপী গৃহ নির্মাণ করে দিচ্ছে। তাই গ্রাম গঞ্জের সাধারণ মানুষজন উপকৃত হচ্ছে।

 

কিন্তু, আমি সুনামগঞ্জে আসার পর দেখলাম এখানকার সদর উপজেলার অচিন্তপুর, রাজারগাঁও, জগাইরগাঁও, ইনাতনগর, পৈন্দা, হরিনাপাটি বেশ কতগুলো গ্রাম নদী ভাঙ্গনের হুমকির মুখে। তাই নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য সরকারও পক্ষেপ গ্রহন করছে। স্থায়ী ও অস্থায়ী ভাবে গ্রামগুলো রক্ষায় বরাদ্ব আসবে। বরাদ্ব আসলেই আমরা কাজ শুরু করবো।

 

অপরদিকে, রাজারগাঁও গ্রামের প্রয়াত মুক্তিযুদ্ধা আলী হায়দার এর ভাই আব্বাস আলী বলেন আমাদের রাজারগাঁও ও অচিন্তপুরে মুক্তিযোদ্ধাদের আবাস ভুমিও আজ নদী গর্ভে। সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে আৃমরা বঞ্চিত হচ্ছি। যথাসময়ে যদি নদী ভাঙ্গনের কাজ করা না যায় পরবর্তীতে গ্রামের চিহ্ন খোঁজে পাওয়া যাবে না।

 

একই গ্রামের মুক্তিযুদ্ধা বুরহান উদ্দিনের ভাই বলেন আমাদের বাড়িটি অনেক বড় ছিল কিন্তু আজ নদী ভাঙ্গনের কারনে অনেকটা পরিবার বাড়ি ছেড়ে গৃহহীন হয়ে অনাড়ম্ভর জীবন যাপন করছে। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারি প্রকৌশলী মনছুর রহমান, আশরাফুল সিদ্দীকী, শিক্ষক মুহাম্মদ আমিনুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের নাজিম উদ্দিন, সমাজ কর্মী সালেহ আহমদ, ব্যবসায়ী শাহাবুদ্দিন, আকামত প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30