নবীগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ইমামের বিরুদ্ধে

প্রকাশিত: 7:39 PM, March 25, 2021

নবীগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ইমামের বিরুদ্ধে

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

রক্ষক যখন ভক্ষক হয়! কোন ধর্মীয় শিক্ষক মসজিদের ঈমাম দ্বারা যদি হয় সেটাকি মেনে নেওয়া যায়? এমনই এক জঘন্যতম অনৈতিক ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামে ৬ষ্ট শ্রেণীর ১৪ বছরের এক ছাত্রীর সাথে। একাধিকবার ধর্ষণের  অভিযোগে মাওলানা সামছুল ইসলাম নামের এক মসজিদের ঈমামকে মসজিদের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মসজিদ কমিটি। তবে, রহস্যজনক কারনে তাকে আইনের হাতে তুলে দেননি মাতব্বর গন।

 

জানাজায়, ওই ছাত্রী ঈমামের কাছে আরবি শিক্ষা গ্রহণ করতো। এই সুযোগে মসজিদের ঈমাম মাওলানা সামছুল ইসলাম ওই ছাত্রীকে প্রায়ই ধর্ষণ করতেন বলে অভিযোগ করে নির্যাতিত কিশোরী ধর্ষিতা। এই ঘটনা এলাকায় লোকমুখে জানাজানি হলে মসজিদের ইমামকে গত শুত্রুবার বিভিন্ন অজুহাতে অব্যাহতি দিলেও মসজিদ কমিটি আইনের হাতে দেয়নি৷

 

ধর্ষিতার পিতা বলেন, আমি আমার পেটের তাগিদে দিন মজুরের কাজে, নিজ জেলা শহরের বাইরে সবসময়ই থাকতে হয়। তাই এই বিষয়টি এতদিন অবগত ছিলাম না৷ রহস্যজনক কারনে ও গ্রামের প্রভাবশালীদের ভয়ে তিনি আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছেন বলে অভিযোগ করেন৷

 

ধর্ষক ইমাম একই উপজেলার দূর্লভপুর গ্রামের বাসিন্দা। তিনি বিগত ৫ বছর ধরে আউশকান্দি ইউনিয়নের আমুকোনা জামে মনজিদের
ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

 

ধর্ষিতা কিশোরী জানায়, সে স্থানীয় মাদরাসায় ৬ষ্ট শ্রেণীতে লেখা পড়া করে৷ সে প্রতিদিন সকালে মসজিদে গ্রামের অন্যান্য শিশু-কিশোরদের সাথে গ্রামের মসজিদের ইমাম সামছুল ইসলামের নিকট ধর্মীয় শিক্ষা আরবি পড়তে যেতো। পড়া শেষে সবাইকে ছুটি দিলেও ধর্মীয় শিক্ষক ইমাম সামছুল ইসলাম তাকে ছুটি দেননি। ঝাড়ু দেওয়ার কথা সহ বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে তিনি কিশোরীকে নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে একাধিক বার নানা হুমকি দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে অনৈতিক কাজ করেন৷ মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি।

 

অবশেষে ইমামের সন্দেহজনক আচরণে ও মেয়েটিকে প্রতিদিনই ইমামের কক্ষে নিয়ে আটকে রাখার ঘটনায় মেয়ের পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা ভিকটিমকে জিজ্ঞেস করলে সে এই ঘটনার বর্ণনা দেয়৷ গত ১৬মার্চ একইভাবে তাকে আবারো স্থানীয় গোপলার বাজারে একটি বাসাতে নিয়ে ধর্ষণ করা হয়৷ এসব কথা কারো কাছে বললে তাকে মেরে ফেলা হবে বলেও ছাত্রীকে শাসিয়ে দেন ইমাম। বাড়িতে এসে কিশোরী তার মা’ সহ প্রতিবেশী এক দাদীর নিকট বিষয়টি খুলে বলে৷

 

এখবর গ্রামবাসী মসজিদ কমিটির লোকজনের মধ্যে জানাজানি হলে ইমামকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়৷ তবে, নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের অনেকেই বলেন, শবে বরাতের পরে বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করা হবে । এজন্য মেয়েটির পরিবার আইনের আশ্রয় নেয়নি৷

 

এব্যাপারে অভিযুক্ত ইমাম সামছুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মেয়েটিকে কখন ধর্ষণ করেছি, আমার মনে নেই, আমি এসব করি নাই, আমার মোতাওয়াল্লী সাহেব সব জানেন।

 

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইমাম অসুস্থতার জন্য ছুটিতে গেছেন৷ এসব কথা বলেই মোবাইলের লাইন কেটে মোবাইল ফোনটি বন্ধ দেন। পরে তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি৷

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় মসজিদ কমিটি ধর্ষককে আইনের হাতে তুলে না দিয়ে অব্যাহতি দিয়ে তারা দ্বায়বার এড়াতে পারেন না ও ভিকটিমের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30