বাহুবলে কম্পিউটার অপারেটর রাজকীয় বিয়ে নিয়ে তোলপার

প্রকাশিত: 3:27 PM, March 26, 2021

বাহুবলে কম্পিউটার অপারেটর রাজকীয় বিয়ে নিয়ে তোলপার

প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর পদে ২০১২ সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরীর আমলে চাকরিতে নিয়োগলাভ করেন উপজেলার দক্ষিণ বাহুবল গ্রামের কমলেষ দেব পুত্র কনক দেব মিঠু ।

 

 বাবা সংসারের টানাপোড়েনে বাসের হেলাপার হিসেবে অতিকষ্টে সংসারের হাল ধরে রাখেন। পুত্রকে পড়ালেখা করান। এরই মাঝে আর্শিবাদপুষ্ট হন আব্দুল কাদির চৌধুরীর। মূলত: তার সুদৃষ্টিতেই নিয়োগপ্রাপ্ত হন কনক দেব মিঠু। এই কর্মজীবনের ৯ বছরের মাথায় মিঠু কোটিপতি।

 

গ্রামের বসতঘরে রয়েছে হাই প্রোফাইল এসি, বসতঘর সহ বাড়ির আঙ্গিনা পাকাকরণসহ মিলিয়ে দৃষ্টিনন্দন বাড়ি। চাকুরি রাজস্বভূক্ত না হলেও পরিষদ থেকে সর্বসাকল্যে বেতন পান মাত্র ১৫ হাজার টাকা।

 

পরবর্তী সময়ে সুচতুর কনক দেব মিঠু নিজের আখের গোছাতে প্রশাসনের কর্তাব্যক্তির আশির্বাদপুষ্ট হয়ে যান। ফলে তার হাতে মুঠোয় ধরা দেয় অর্থ নামক সোনার হরিণ। অর্থ বিত্ত অর্জন করে এবার বিয়ের পালা। গত বছরের ১৭ নভেম্বর বিবাহ কার্য সম্পন্ন করেন। ।রাজকীয় অবস্থায় বিবাহ করেন নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের বাসিন্দা নারায়ণপালের কন্যা রিমা পালকে।

 

নতুন বধুকে নিয়ে ফেব্রুয়ারির শুরুতেই সিলেট থেকে বিমানযোগে কক্সবাজারে হানিমুনে যান মিঠু দম্পতি। সেখানে কয়েকদিন আনন্দ উপভোগের পর দেশের বিভিন্ন প্রান্তরে পিকনিক স্পটে ঘুরতে গিয়েছেন কয়েকবার।

 

কিন্তু এত অর্থ বিত্তের মালিক কেমন করে হলেন মিঠু? এই প্রশ্নটিই সচেতন মানুষের মুখে মুখে চাউর। এর পর পরই অনুসন্ধান শুরু হলে বেরিয়ে আসে মিঠুর থলের বিরাল।

 

গত ২০১৯-২০২০ অর্থ বছরের এডিপি আওতাধীন ১ লাখ ৩০ হাজার টাকার “চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন কর্মকর্তাদের ম্যানেজমেন্ট উদ্বুদ্ধকরণ সভা”। পরিষদের এক কর্মচারী জানান- এই টাকা বই মেলার জন্য রাখা হয়েছিল। প্রতি বছরই এমন হয়। কিন্তু গত ফেব্রুয়ারি তো বই মেলা হলো না। তাহলে টাকা গেল কোথায়? যে সভা করা হয়েছে সভার পার্টিশিপেটদের সম্মানী বাবদ ২ হাজার টাকাও কেটে রাখা হয়েছে।

 

একটি স্কীমের নামে অন্য স্কীম নেয়া যায়কি? নামকাওয়াস্তে সভা দেখিয়ে কি তাই করা হলো? চেয়ারম্যানগণ এবং কর্মকর্তাগণ ম্যানেজমেন্টে কি পরিমাণ উদ্বুদ্ধ হলেন? এসব প্রশ্নবোধক কাজেই প্রকল্প নেয়া হয়। অথচ উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান- এই স্কীমের উদ্বুদ্ধকরণের সভা অনুষ্ঠান ও ২ হাজার টাকার সম্মানী জানেনই না বলে জানান।

 

উল্লেখ্য যে, বইমেলাসহ প্রশাসনের বিভিন্ন আর্থিক নির্ভর অনুষ্ঠানাদির পরিচালনার হাত থাকে মিঠুরই। এক্ষেত্রে স্বীকার করতেই হবে যে, মিঠুর রয়েছে কর্মকর্তাদের সুনজর অর্জনের বৃদ্ধিবৃত্তিক কৌশল। একটি বিশ্বাসযোগ তথ্যমতে- ইতিমধ্যে মিঠুর ব্যাপারে দুদুকসহ কয়েকটি সরকারি দপ্তরে অনুসন্ধানের জন্য তথ্য উপাত্ত প্রেরণ করা হয়েছে। চলবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30