স্বাধীনতা দিবসে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ 

প্রকাশিত: 5:46 PM, March 26, 2021

স্বাধীনতা দিবসে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত “নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব” এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একইসঙ্গে ১ মিনিট নিরবতার মধ্যদিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ৷

 

দিবসটি উপলক্ষে সকালে নবীগঞ্জ গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আফজাল হোসেন, জুনায়েদ আহমদ সহ অনেকেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30