রোগী দেখে বাড়ি ফেরা হলো না নবীগঞ্জের চান বিবির

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

রোগী দেখে বাড়ি ফেরা হলো না নবীগঞ্জের চান বিবির
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চান বিবি নামের (৫৫) বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আব্দুল জব্বার মিয়ার স্ত্রী। গঠনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। নিহতের পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানাযায়, আজ মঙ্গলবার সকালে একই উপজেলার রায়পুর গ্রামে অসুস্থ ছোট ভাসুরকে দেখতে যান চান বিবি। পরে  সিএনজি যোগে বাড়ি ফেরার পথিমধ্যে সকালের ঘন কুশায়ার কারনে সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে বজিনা ব্রীজের নিচে খাদে ধুমড়ে মুছড়ে যায়।
এসময় চান বিবি সহ সিএনজির অপর যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহত চান বিবিকে উদ্ধার করে নিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর শুনে চান বিবিকে নিয়ে আসা অজ্ঞাত ২ জন লোক হাসপাতালে বারান্দায় চান বিবি লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর ফিরোজ আহমদ লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ঘটনান সত্যতা স্বীকার করে নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728