মামুনূল হককে নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

প্রকাশিত: 11:13 AM, April 5, 2021

মামুনূল হককে নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

প্রতিনিধি/তাহিরপুরঃঃ
হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপক্তিকর ষ্ট্যাটাস পোষ্ট করায় এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন পুলিশ। রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে। এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

 

রোববার বিকেলে ইসসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন,শনিবার বিকেলে কথিত এক নারীর ছবির সাথে হেফাজত নেতা প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপক্তির মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি ষ্ট্যাটাস পোষ্ট করেন। এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশেকে অবহিত করা হয়।

 

পরবর্তীতে রোববার বেলা পৌনে দুটার দিকে থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট –সুনামগঞ্জ সড়ক হতে এমাদকে আটক করে থানায় নিয়ে যায়। রোববার বিকেলে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, গণ বিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে আটক করে আপাতত পুলিশী হেফাজতে নেয়া হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

ওসি আরো বলেন ,রবিবার দুপুরে আলেমা সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে থানায় মতবিনিময় করি। এ নিয়ে পরবর্তীতে যে কোন ধরণের বিশৃংখলা এড়াতে  নিজ নিজ অবস্থান হতে সবাই সহোগীতা করবেন বলে জানান। প্রসঙ্গত, শনিবার নারায়নগঞ্জের সোনারগাঁও এ রয়েল রিসোর্টে আমিনা তৈয়ব নামে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে একটি কক্ষে অবরুদ্ধ হয়েছিলেন হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামনুল হক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30